পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক

ঢাকায় অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি’র সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
রোববার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাকিস্তানের হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। আলোচনায় দুই দেশের বিদ্যমান কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক গুরুত্ব পায়।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। বিশেষ করে সামরিক খাতে সহযোগিতা সম্প্রসারণ, প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
এ সময় আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন এবং দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বৈঠক দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য