• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অসুস্থ শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

বিনোদন ডেস্ক    ৪ জুলাই ২০২৬, ০১:৪২ পি.এম.
ধানমন্ডির বাসভবনে অসুস্থ শিল্পী শবনম মুশতারীর খোঁজখবর নেন সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
ধানমন্ডির বাসভবনে অসুস্থ শিল্পী শবনম মুশতারীর খোঁজখবর নেন সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা

দেশের বরেণ্য নজরুলসংগীত শিল্পী ও একুশে পদকপ্রাপ্ত শবনম মুশতারীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি ডিমেনশিয়ায় আক্রান্ত এই শিল্পী বর্তমানে রাজধানীর ধানমন্ডির বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৪ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি শিল্পীর বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শবনম মুশতারীর চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। ট্রাস্টের ডিজিএম সায়েলা খানমসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

সংস্কৃতি অঙ্গনে শবনম মুশতারীর অবদান দীর্ঘদিন ধরে প্রশংসিত। নজরুলসংগীতের প্রসারে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে তিনি দেশের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক লাভ করেন। পরে ২০১৫ সালে জাতীয় নজরুল পুরস্কারেও ভূষিত হন এই শিল্পী।

শবনম মুশতারী বিশিষ্ট কবি তালিম হোসেন ও কথাসাহিত্যিক-সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা। দেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৃতীয় বিয়েতে দুই প্রাক্তন স্ত্রীকে দাওয়াত দিয়েছেন আমির খান
আমির খানের তৃতীয় বিয়ে, দাওয়াত পেয়েছেন দুই প্রাক্তন স্ত্রী
ছবি: সংগৃহীত
হুইলচেয়ারে পরীমণি, ভক্তদের মনে উদ্বেগ
অভিনেতা আলমগীর-উজ্জ্বল
‎চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নীরবে ভোট দিয়ে গেলেন আলমগীর-উজ্জ্বল