• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তরুণদের কাছে পৌঁছাতে মন্ত্রীদের বিশেষ নির্দেশনা মোদির

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৩:১৯ এ.এম.
শেয়ার করুন 0
নরেন্দ্র মোদি
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লির যন্তর মন্তরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছেন তরুণরা। এই আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি তুলেছেন তারা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আন্দোলনরত তরুণদের কাছে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে নিজ মন্ত্রিসভার সদস্যদের বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৪ জুলাই) নরেন্দ্র মোদি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন যেন তারা ইনস্টাগ্রামে রিলস এবং ভিডিওর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেন। মোদি নিজেই ইনস্টাগ্রামে একটি তালিকা প্রকাশ করেছেন যেখানে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, প্রধানমন্ত্রী মনে করেন দেশের তরুণ প্রজন্মের বড় একটি অংশ ইনস্টাগ্রামে সক্রিয়। তাই তাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করা জরুরি।

বৈঠকে মোদি মন্ত্রীদের কাছে জানতে চান কে কতটুকু ইনস্টাগ্রামে সক্রিয়। তিনি প্রত্যেক মন্ত্রীকে তরুণদের উপযোগী কন্টেন্ট এবং রিলস তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণসহ তিন দফা দাবি পেশ করেছেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর
ছবি: সংগৃহীত
কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা
সিজেপি ও কেন্দ্রের যৌথ সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির