• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ফিনালিসিমায় আবারও মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা!

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ

দেশের সব মাদরাসায় চারটি ফুটবল দল গঠনের নির্দেশ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ১২:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি মাদরাসায় চারটি করে ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দাখিল ও আলিম স্তরের শিক্ষার্থীদের নিয়ে চারটি দল গঠন করে বোর্ডে তথ্য পাঠাতে হবে। একই সঙ্গে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা আয়োজন এবং দলগুলোর নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করবেন। একই দিন একই সময়ে দেশের সব অঞ্চলে এ টুর্নামেন্ট শুরু হবে।

এ উপলক্ষে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল দল গঠন ও দলগুলোকে প্রস্তুত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে দাখিল পর্যায়ে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) একটি ছাত্র ও একটি ছাত্রী দল এবং আলিম পর্যায়ে (প্রথম ও দ্বিতীয় বর্ষ) একটি ছাত্র ও একটি ছাত্রী দল গঠন করতে হবে।

গঠিত দলগুলোর জন্য অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণ, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সব মাদরাসাকে দল গঠনের তথ্য বোর্ডের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে আয়োজনের জন্য সহযোগিতা চাওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবিপ্রবি ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
শাবিপ্রবি ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
সাদিক কায়েম
বিদেশে পলাতক গোষ্ঠী জুলাইয়ের বীরদের ভিলেন বানাতে সক্রিয়: সাদিক কায়েম
ছবি: সংগৃহীত
গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত