• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে ইসির চিঠি যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা হামলায় নিজের বেঁচে ফেরার বর্ণনা দিলেন আরঘচি নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট প্রশ্নফাঁস ঠেকাতে ভারতের সংসদে কঠোর বিল উত্থাপন ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত

ভোর ৪টায় ঘুম থেকে ওঠেন পিয়া জান্নাতুল, জানালেন ব্যস্ত জীবনের গল্প

  বিনোদন প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৪:১৩ পি.এম.
শেয়ার করুন 0
পিয়া জান্নাতুল। ফাইল ছবি
পিয়া জান্নাতুল। ফাইল ছবি

সময়ের সঙ্গে যেমন বেড়েছে পিয়া জান্নাতুলের পেশাগত পরিসর, তেমনি বেড়েছে তার কর্মব্যস্ততাও। র‍্যাম্প, মডেলিং, অভিনয় ও আইন পেশা, বিভিন্ন অঙ্গনে নিজের দক্ষতার পরিচয় দেওয়া এই তারকা এখন ব্যস্ত সময় পার করছেন। ফলে নিজের জন্য আলাদা সময় বের করাও তার কাছে কঠিন হয়ে উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পিয়া। সেখানে তিনি জানান, কাজের চাপ এতটাই বেড়েছে যে নিজের ভ্রূ ঠিক করার মতো ছোটখাটো কাজের জন্যও সময় বের করা কঠিন হয়ে পড়েছে।

পিয়ার ভাষ্য, আগে তিনি সকাল ৮টায় ঘুম থেকে উঠতেন। পরে সেই সময় ধীরে ধীরে সকাল ৭টা, এরপর ৬টায় নেমে আসে। আর বর্তমানে দিনের সব কাজ সামলাতে তাকে ভোর ৪টায় ঘুম থেকে উঠতে হচ্ছে।

তবে এত ব্যস্ততার পরও নিজের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি। বরং কাজের চাপ ও দায়িত্বকে ইতিবাচকভাবেই দেখছেন।

দিনের শুরু নিয়ে পিয়া বলেন, "এক কাপ আমেরিকানো হাতে নিয়ে দিনের কাজ শুরু করি। আল্লাহ যখন মানুষের ওপর দায়িত্ব বাড়িয়ে দেন, তখন সেই দায়িত্ব পালনের শক্তিও দিয়ে দেন। সেই শক্তির জন্য প্রতিদিনই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ।"

এইভাবেই ব্যস্ততার মাঝেও ইতিবাচক মনোভাব নিয়ে প্রতিদিনের দায়িত্ব পালন করে যাচ্ছেন পিয়া জান্নাতুল।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলেখা মিত্র
মোদির বিতর্কিত পোস্টার হাতে শ্রীলেখা, হতে পারেন গ্রেপ্তার!
ইমরান হাশমি-তাসনুভা তিশা
ইমরান হাশমিকে কাছে পেতে চান তিশা
মধুমিতা সরকার
গুলশানের চামেলি হয়ে আসছেন কলকাতার সেই ‘পাখি’