• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল আর নেই

নিজস্ব প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ১২:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কবি সুফিয়া কামালের ছেলে, সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক খণ্ডকালীন শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। আগামী ২৪ জুলাই তার ৮৬তম জন্মদিন ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শনিবার সকালে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

স্বজন ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজ তার মরদেহ ধানমন্ডি ৩২ নম্বরের ‘সাঁঝের মায়া’য় রাখা হবে। রোববার (৫ জুলাই) জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে মা কবি সুফিয়া কামালের কবরের পাশেই তাকে দাফন করা হবে।

শাহেদ কামাল ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১২ সাল পর্যন্ত তিনি বিভাগটিতে পাঠদান করেন।

তিনি দীর্ঘদিন বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে করতে চায় যুক্তরাষ্ট্র
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৪
আবু সাঈদের বড় ভাই আবু হোসেন
আবু সাঈদ হত্যার রায় দ্রুত কার্যকর চান বড় ভাই