• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কোরআনের নির্দেশনা অনুযায়ী সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০২:০০ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী সৃষ্টির যত্ন ও পরিচর্যার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহ তায়ালা বলেছেন, তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।’
এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, ‘সুতরাং, নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত প্রাণী, অর্থাৎ আমাদের চারপাশ, পরিবেশ, প্রতিবেশ-আল্লাহর সব সৃষ্টি মানুষের উপকারের জন্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তবে আল্লাহর সব সৃষ্টি থেকে যদি উপকার ভোগ করতে হয়, তাহলে মানুষ হিসেবে অবশ্যই আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। যথানিয়মে সব সৃষ্টির যত্ন এবং পরিচর্যা করা মানবসমাজের দায়িত্ব।’

বিজ্ঞানের উৎকর্ষের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন এটি প্রমাণিত সত্য, ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য। এই ইকো সিস্টেমের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গে মানব সমাজের নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত।’ 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
বসবাসের অযোগ্য ঢাকা তৃতীয়, এখান থেকে বের হওয়া জরুরি: প্রধানমন্ত্রী
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদে অভিযানে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
সায়েদাবাদ হবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষমেলা উদ্বোধন করেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর