• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর স্বজনপ্রীতি নয়, যোগ্যদের মূল্যায়নের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর উপকেন্দ্রে অগ্নিকাণ্ড, রাজধানীর কয়েক এলাকায় বিদ্যুৎ নেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলসহ অন্য দলগুলো কে কত টাকা পাবে? মাত্র ১৯ দিনে শাহজালাল মাজারের দানবাক্সে ৪৭ লাখ টাকা হত্যাকাণ্ডের বিচার না হলে দায়িত্ব ছাড়ুন: বিরোধীদলীয় নেতা ফিফার রেকর্ড পুরস্কার, বিশ্বচ্যাম্পিয়নের ঝুলিতে ৬২২ কোটি ৪৮ ঘণ্টায় ই-ভিসা, বাংলাদেশিদের জন্য সৌদির নতুন সুবিধা ছয় মাসেও পুরোপুরি কার্যকর হয়নি এনইআইআর খিচুড়ি রান্না করতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী

বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মিছিল

বরিশাল প্রতিনিধি    ১১ জুলাই ২০২৬, ০৬:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উচ্ছ্বসিত বরিশাল বিএনপির নেতাকর্মীরা।

এরই মধ্যে প্রস্তুতি সভা, আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ উপলক্ষে আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয় থেকে আনন্দ একটি বর্ণাঢ্য মিছিল বের করে বরিশাল সদর উপজেলা বিএনপি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর পর পরই আনন্দ ও শুভেচ্ছা জানিয়ে মিছিল করে বরিশাল মহানগর বিএনপি। এসময় ঢোল, বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, সদস্য সচিব আব্বাস উদ্দিনসহ নেতাকর্মীরা।

পরে সেখানে নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আসার খবরে সমস্ত নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তারা বলেন, প্রধানমন্ত্রীর কাছে দাবি থাকবে বরিশাল-ভোলা সেতু নির্মান, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের সড়ক নির্মাণসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবেই সমাজের অধঃপতন: রিজভী
ছবি: সংগৃহীত
জিয়াউর রহমান শিশুদের জাতির ভবিষ্যৎ হিসেবে দেখতেন
ছবি: ভিওডি বাংলা
ঢামেকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছাত্রদলের স্লোগানে মুখর ক্যাম্পাস