• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আতিকুর রহমান রুমনকে সদস্য করে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ১১:৪৮ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও দৈনিক দিনকালের সম্পাদক আতিকুর রহমান রুমনকে সদস্য করে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে সরকার। রোববার (৫ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

অফিস আদেশ অনুযায়ী, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তাকে কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব।

 ডিইউজে-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে। তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা (প্রটোকল) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কার্ড-সংক্রান্ত আপত্তি ও অভিযোগের শুনানি এবং নিষ্পত্তি, পাশাপাশি প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করা।

উল্লেখ্য, ২০২৫ সালে প্রণীত নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় স্থায়ী ও অস্থায়ী কার্ডের পরিবর্তে তিন বছর মেয়াদি একক প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড চালুর বিধান রাখা হয়েছে।

ভিওডি বাংলা/সবুজ/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বদলি হলেন ৩ এসপি
ছবি: সংগৃহীত
ঢাকা রেঞ্জে নতুন ডিআইজি ইকবাল হোসেন
ছবি: সংগৃহীত
‘সীমাহীন দুর্নীতির’ অভিযোগে পাপনের আমলের নথি তলব