• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার সূচি বদল

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ১১:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলায় টানা ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার কয়েকটি কর্মসূচির সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে আগামী দুই দিনের নির্ধারিত কয়েকটি পদযাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে। একইভাবে সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি নির্ধারিত স্পটের কর্মসূচিও বন্যা পরিস্থিতির কারণে আপাতত আয়োজন করা হচ্ছে না।

এনসিপি জানিয়েছে, স্থগিত হওয়া কর্মসূচির পরিবর্তে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এবং একই দিন সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিকভাবে পরবর্তী কর্মসূচিগুলো পরিচালিত হবে।

অন্যদিকে, শনিবারের নির্ধারিত পদযাত্রাগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি। বিকেল ৩টায় চাঁদপুর সদরে এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তর উপজেলায় কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলনের গণমিছিল
ছবি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি
ছাত্রদলের নতুন নেতৃত্বে কারা? আলোচনায় একাধিক নাম
নজরুল ইসলাম খান
বাসায় ফিরেছেন নজরুল ইসলাম খান