• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাসায় ফিরেছেন নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক    ১০ জুলাই ২০২৬, ০৪:০৮ পি.এম.
নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১ জুলাই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন নজরুল ইসলাম খান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর শুক্রবার বাসায় ফিরেছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী দুই সপ্তাহ তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

এ সময় নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করেছেন শায়রুল কবির খান।

ভিওডি বাংলা/এএইচ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন
মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে: এমপি মিলন
পাবনার চাটমোহরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য রাখছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
আ'লীগের দাফন দিল্লিতেই হয়েছে: সারজিস আলম
ছবি: সংগৃহীত
ইরানে নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, ফিরছেন আজ