• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চিফ প্রসিকিউটর

দেশে ফিরলেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ০৭:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দুই দেশের সরকারের আনুষ্ঠানিক সমঝোতা ও আইনি প্রক্রিয়া ছাড়া বাংলাদেশে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, দেশে ফিরলেই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসিত অবস্থায় রয়েছেন। তিনি সাধারণ নাগরিকের মতো ইচ্ছা করলেই বাংলাদেশে ফিরতে পারবেন না। তাকে দেশে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আসতে হবে। আর দেশে পা রাখামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়েছে। আগামী ২১ জুলাই ওই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, ২০২৪ সালের জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা এবং মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালে বিচারাধীন প্রধান ১০টি মামলার তদন্তও শেষ পর্যায়ে রয়েছে। এসব মামলার তদন্ত প্রতিবেদন অল্প সময়ের মধ্যেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বৃক্ষরোপণ অভিযান’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান
‘বৃক্ষরোপণ অভিযান’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান
বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখে মানুষ, মাথাপিছু বরাদ্দ ২৮ টাকা
বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মাথাপিছু বরাদ্দ ২৮ টাকা
ছবি: সংগৃহীত
পুঁজিবাজারে বাড়ছে দেশি-বিদেশি বিনিয়োগকারীর আস্থা: অর্থমন্ত্রী