{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বজয়ে রেকর্ড অর্থ স্পেনের, আর্জেন্টিনা কত পেল?

স্পোর্টস ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০৯:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে স্পেন। শিরোপার পাশাপাশি রেকর্ড অঙ্কের অর্থ পুরস্কারও ঘরে তুলছে নতুন বিশ্বচ্যাম্পিয়নরা।

গত বছরের ডিসেম্বরে এবারের বিশ্বকাপের জন্য রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কারের ঘোষণা দেয় ফিফা। যা ২০২২ বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

ফাইনালে শিরোপা জেতা স্পেন পুরস্কার হিসেবে পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৬ কোটি টাকা। অন্যদিকে রানার্সআপ আর্জেন্টিনা পাচ্ছে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৪০৬ কোটি টাকা।

তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ডের প্রাপ্তি ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। আর চতুর্থ হওয়া ফ্রান্স পাচ্ছে ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৩ কোটি টাকা।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড—প্রতিটি দল পাবে ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার করে। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দল পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার এবং শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়া ১৬টি দলের প্রত্যেকের প্রাপ্তি ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

এ ছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের জন্যই ন্যূনতম ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার নিশ্চিত ছিল। এর মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাচ্ছে ৯০ লাখ মার্কিন ডলার, পাশাপাশি প্রস্তুতি ব্যয় বাবদ অতিরিক্ত ১৫ লাখ মার্কিন ডলার দেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্লেষণ স্পেনের বিশ্বজয় কেন বিশ্বকাপের সবচেয়ে প্রাপ্য সমাপ্তি ছিল
ছবি: সংগৃহীত
গোল্ডেন বুট-বল নয়, কোন পুরস্কার জিতলেন মেসি
ছবি: সংগৃহীত
সেরা উদীয়মান খেলোয়াড় কুবার্সি