{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টিএসসিতে খেলা দেখতে এসে গাড়ি হারালেন দর্শক

নিজস্ব প্রতিবেদক    ২০ জুলাই ২০২৬, ০৪:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে প্রাইভেট কার হারিয়েছেন এক ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাত্র কয়েক মিনিটের মধ্যেই পরিকল্পিতভাবে তিন ব্যক্তি গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী হাফিজার রহমান জানান, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে স্ত্রীকে নিয়ে টিএসসি এলাকায় বিশ্বকাপের খেলা দেখতে যান তিনি। রাত প্রায় ১টা ৫০ মিনিটে রোকেয়া হলের পাশে নির্ধারিত স্থানে গাড়ি রেখে যান। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে দেখেন, গাড়িটি সেখানে নেই।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, তিন ব্যক্তি পরিকল্পিতভাবে গাড়িটি চুরি করে নিয়ে যায়। ফুটেজে দেখা গেছে, দুজন মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন এবং আরেকজন চুরি করা গাড়ি চালিয়ে নীলক্ষেতের দিকে চলে যান।

ঘটনার পরদিন সকালে হাফিজার রহমানের বাবা সামসুল হক শাহবাগ থানায় মামলা করেন। পরে তদন্তের স্বার্থে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়।

ঘটনায় বিস্ময় প্রকাশ করে হাফিজার রহমান বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাঁর যাতায়াত রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল ও কলেজের সাবেক শিক্ষার্থী। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এভাবে প্রাইভেট কার চুরির ঘটনা আগে কখনো শোনেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন জানান, ঘটনার পর ভুক্তভোগীকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতে ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে প্রবেশপথগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নজরদারি ক্যামেরা স্থাপনের প্রস্তাব প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা, প্রতিবাদে এতিমদের মানববন্ধন
সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা, প্রতিবাদে এতিমদের মানববন্ধন
ছবি: ভিওডি বাংলা
বাবা-ছেলেকে জিম্মি করে নির্যাতন ও চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
ছবি:সংগৃহীত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭২, মামলা ৫৪