{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

সিজেপি বিক্ষোভে শিক্ষার্থীদের পাশে তারকারা

ভিওডি বিনোদন ডেস্ক    ২১ জুলাই ২০২৬, ০৬:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় রাজধানীতে সিজেপির চলমান বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। মঙ্গলবার(২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানান। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিও সমর্থন ব্যক্ত করেন তিনি।

পোস্টে প্রীতি লেখেন, সরকার যেন সোনম ওয়াংচুক ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে দ্রুত অর্থবহ সংলাপ শুরু করে, যাতে তার স্বাস্থ্যের আরও অবনতি না হয়। তিনি সোনমকে অনশন ভাঙার আহ্বান জানিয়ে বলেন, এই আন্দোলনের মতো তার সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি মন্তব্য করেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ এবং উন্নত শিক্ষাব্যবস্থার জন্য লড়াই করছে। সেই লড়াইয়ে সোনম ও সব শিক্ষার্থীর প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে।

শুধু প্রীতি জিনতাই নন, সিজেপির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন শাবানা আজমি, সোনু সুদ, প্রকাশ রাজ ও রিতেশ দেশমুখ।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সোনু সুদও প্রকাশ্যে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে অবস্থান নেন। তিনি কর্তৃপক্ষের প্রতি বলপ্রয়োগের পরিবর্তে সহানুভূতির সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের বক্তব্য শোনার গুরুত্ব তুলে ধরে কথিত নিট অনিয়মের অভিযোগের ন্যায্য সমাধান দাবি করেন।

অন্যদিকে, সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচির আগে যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। সমাবেশে বক্তব্য দিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। তাই শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে আলোচনা করা উচিত।

এদিকে গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে আন্দোলন ঘিরে সহিংসতার সমালোচনা করেন। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, তাদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার না করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ও গঠনমূলক সমাধান খুঁজে বের করা প্রয়োজন।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রতারণা মামলায়ও জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম
মেসি-অমিতাভ
‘খেলা শেষ’ লিখে মেসিকে কী বার্তা দিলেন অমিতাভ