• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত

ভিওডি বাংলা ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৯:১০ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে।

এ বিষয়ে শুক্রবার (১০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় পরিচালিত উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি তিনি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করবেন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করবেন।

এ ছাড়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুত থাকা ত্রাণসামগ্রী এবং চলমান উদ্ধার কার্যক্রম মূল্যায়নের দায়িত্বও পালন করবেন তিনি। এ কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ, পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন, ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের তদারকিও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের দায়িত্বের মধ্যে থাকবে। একই সঙ্গে তিনি বন্যা পরিস্থিতি এবং সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করবেন।

এ কার্যক্রম বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত
ছবি: ভিওডি বাংলা
ওআইসির নারী সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে জাহিদ হোসেন
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলার নিন্দা জানাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন