• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’

   ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

'সন্ত্রাস প্রতিরোধ দিবস' উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘লীগ ধর ম্যারাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। এতে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে সাদিক কায়েম বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাস ছাত্রলীগমুক্ত হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করতেই এ আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে বলপ্রয়োগ, ক্ষমতার অপব্যবহার, গণরুম ও গেস্টরুম সংস্কৃতিসহ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের রাজনীতি আর ফিরে না আসার বার্তা দেওয়া হয়েছে।

বক্তব্যে তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তির রাজনীতি আর ফিরে আসবে না। পাশাপাশি, জুলাইয়ের গণহত্যার ঘটনায় জড়িতদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫ অনুষদে ডিন নিয়োগ
ছবি: সংগৃহীত
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে শিক্ষক বরখাস্ত
ছবি: সংগৃহীত
ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবির, সতর্ক করল সংগঠনটি