ফিফা বিশ্বকাপ
ফ্রান্স-মরক্কোর লড়াই দিয়ে শুরু প্রথম কোয়ার্টার ফাইনাল

ফ্রান্স ও মরক্কোর লড়াই দিয়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল। টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে থাকা দুই দলই জয় তুলে নিয়ে পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
এ পর্যন্ত পাঁচ ম্যাচে ১৪ গোল করে মাত্র দুটি গোল হজম করেছে ফ্রান্স। পুরো আসরে আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এবার তাদের সামনে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি অপেক্ষা করছে।
অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া মরক্কো আত্মবিশ্বাসী। গত বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেওয়া আটলাস সিংহদের জন্য ম্যাচটি প্রতিশোধের মিশনও বটে। ফলে শেষ পর্যন্ত জয় কার ঝুলিতে যায়, সেদিকেই এখন ফুটবলপ্রেমীদের নজর।
ফ্রান্সের একাদশ:
মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, দেজিরে দুয়ে, মানু কোনো, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে।
মরক্কোর একাদশ:
ইয়াসিন বুনু, নুসাইর মাজরাউয়ি, আনাস সালাহ-এদ্দিন, ইসা দিওপ, আশরাফ হাকিমি, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউয়ি, ব্রাহিম দিয়াজ, আজ্জেদিন উনাহি, শেমসদিন তালবি ও বিলাল এল খান্নুস।
ভিওডি বাংলা/আ








মন্তব্য