• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাজিল-আর্জেন্টিনা উন্মাদনা নিয়ে ফিরলেন অমি

বিনোদন প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‎দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এর বহুল প্রতীক্ষিত চ্যাপ্টার ১৩। নির্মাতার অসুস্থতার কারণে শুটিং ও মুক্তি পিছিয়ে গেলেও সুস্থ হয়ে কাজে ফিরেই নতুন চ্যাপ্টারটি দর্শকদের জন্য উন্মুক্ত করেছেন তিনি।

‎বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ (Bongo) তে দেখা যাচ্ছে নতুন এই চ্যাপ্টারের প্রথম ৪টি পর্ব। সম্প্রতি শুটিং চলাকালে গলায় পলিপজনিত সমস্যায় আক্রান্ত হন কাজল আরেফিন অমি। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থা্কার পরামর্শ দেন এবং কিছুদিন কথা বলতে নিষেধ করেন। ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় শুটিং, যার কারণে নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে যায় চ্যাপ্টার ১৩-এর মুক্তি।

‎তবে দর্শকদের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে কাজে ফেরেন এই নির্মাতা। সেই প্রচেষ্টার ফল হিসেবেই অবশেষে প্রকাশ পেল নতুন চ্যাপ্টার।
‎এবারের চ্যাপ্টারের সবচেয়ে বড় আকর্ষণ ফুটবল বিশ্বকাপ থিম। ব্যাচেলর পয়েন্টের পরিচিত চরিত্রদের এবার দেখা যাবে ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে ফুটবল মাঠে মুখোমুখি হতে। নির্মাতার ভাষায়, এটি দর্শকদের জন্য একটি বিশেষ চমক, যেখানে হাস্যরসের পাশাপাশি থাকবে ফুটবল উন্মাদনার রোমাঞ্চ।

‎পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ৯ জুলাই চ্যাপ্টার ১৩-এর প্রথম চারটি পর্ব (৯৭-১০০) মুক্তি পেয়েছে। আর বাকি চারটি পর্ব (১০১-১০৪) ১৬ জুলাই প্রকাশ করা হবে।
‎নির্মাতা কাজল আরেফিন অমির প্রত্যাবর্তনের পাশাপাশি বিশ্বকাপ ফুটবলের আবহে সাজানো নতুন এই চ্যাপ্টার ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/ শাহাদাত হাওলাদার/ তা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ
ছবি: সংগৃহীত
আবারও প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প
সেলিনা জেটলি। ছবি: সংগৃহীত
সেলিনা জেটলির পরামর্শ ‘বিয়ের আগে সম্পত্তি সুরক্ষায় আইনি চুক্তি করুন’