• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি    ১৩ জুলাই ২০২৬, ০৩:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে স্থানীয় যুবদল নেতা রুবেল হোসেনকে (৩৮) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে উপজেলার খাজুরা তেলপাম্পসংলগ্ন গাড়ি ওজন করার স্কেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন উপজেলার তেলি ধান্যপোড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মুনতাজ ঢালীর ছেলে এবং বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেলের ওপর হামলা চালান। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বন্যার মধ্যে নতুন আতঙ্ক, চট্টগ্রামে সাপের কামড়ে আহত ৭৫
ছবি: সংগৃহীত
বাঁধ ভেঙে হবিগঞ্জে বন্যা, অবৈধ বালু উত্তোলনকেই দায় এলাকাবাসীর
ছবি: সংগৃহীত
ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক