• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজীবন বহিষ্কার বদিউল আলম খোকনসহ তিন পরিচালক

বিনোদন ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০২:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে নির্মাতা বদিউল আলম খোকনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সিদ্ধান্তে পরিচালক মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য গাজী মাহবুব। তিনি জানান, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এই তিন পরিচালকের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বদিউল আলম খোকন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র পরিচালনা করেছেন। অন্যদিকে রিয়াজুল রিজু ‘বাপজানের বায়োস্কোপ’ নির্মাণের জন্য দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কার অর্জন করেন।

পরিচালক সমিতির একটি সূত্র জানায়, প্রায় এক বছর আগে পরিচালক সমিতির নির্বাচন বাতিল চেয়ে আদালতে মামলা করেছিলেন বদিউল আলম খোকন। ওই মামলায় সমিতির তৎকালীন সভাপতি আব্দুল লতিফ বাচ্চুসহ সংশ্লিষ্টদের আসামি করা হয়েছিল। এ ঘটনায় সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া, খোকনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সমিতিবিরোধী প্রচারণা ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগও ওঠে। তবে এ অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিল্পী সমিতিতে জয়ের পর যে বার্তা শিবা-জয়
চিত্রনায়িকা রিয়ানা পারভিন পলি। ছবি: ভিওডি বাংলা
ভোটে হেরে উত্তেজিত পলি
ধানমন্ডির বাসভবনে অসুস্থ শিল্পী শবনম মুশতারীর খোঁজখবর নেন সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
অসুস্থ শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়