• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বসবাসের অযোগ্য ঢাকা তৃতীয়, এখান থেকে বের হওয়া জরুরি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এই অবস্থা থেকে বের হয়ে আসা খুবই জরুরি। তিনি বলেন, সভ্য দেশ হয়েও যেভাবে যত্রতত্র কলকারখানা গড়ে তোলা হচ্ছে, তা কাম্য নয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বেশিরভাগ মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ। তাই মানুষের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।

তিনি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, কোন পরিবেশে কী ধরনের গাছ লাগানো উচিত, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ইউক্যালিপটাসের মতো ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়। এছাড়া বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেয়েছেন সাতটি শ্রেণিতে মোট ২১ জন।

উল্লেখ্য, গত সোমবার (৬ জুলাই) বিশ্বের ১৭৩টি বসবাসের অযোগ্য শহরের তালিকা প্রকাশ করে বিশ্বের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট গ্রুপের গবেষণা বিভাগ ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ওই তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। ২০২৫ সালেও বাংলাদেশের রাজধানীর অবস্থান একই ছিল।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রতি নবজাতকের জন্মে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদে অভিযানে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
সায়েদাবাদ হবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষমেলা উদ্বোধন করেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর