• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

টানা ১৩তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ১০:৫৬ এ.এম.
শেয়ার করুন 0
পুরনো ছবি: সংগৃহিত
পুরনো ছবি: সংগৃহিত

হরমুজ প্রণালিতে বেসামরিক নৌযান ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার কথা উল্লেখ করে টানা ১৩তম রাতের মতো ইরানে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত ৯টার দিকে সর্বশেষ দফার হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের প্রতি ইরানের হুমকি প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি স্থাপনা এবং সামুদ্রিক সক্ষমতাসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে।

এছাড়া সেন্টকম দাবি করেছে, সাম্প্রতিক সময়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) হামলার পরও হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো এখনো নিরাপদে এ নৌপথ ব্যবহার করছে বলেও দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের উল্লেখযোগ্য অংশ এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বেড়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
ছবি: সংগৃহিত
বিএসএফ ক্যাম্পে জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত দুই সহকর্মী
ছবি: সংগৃহীত
ইন্টারনেট বন্ধ, আন্দোলনে থমথমে দিল্লি