• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় তেলের দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ১১:২৭ এ.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে ফের ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম।  হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা তৈরি হওয়ায় জ্বালানি বাজারে এর প্রভাব পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে এর দাম নেমে এসেছিল ৭০ দশমিক ১৪ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে ওঠে।

জ্বালানি বিশেষজ্ঞ এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি আল জাজিরাকে বলেন, সংঘাত অব্যাহত থাকলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের বেশি হতে পারে। কারণ, ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা অতিরিক্ত ঝুঁকির হিসাব যোগ করছেন।

তার মতে, সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে যদি সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

ওমিদ শোকরি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতি চলছে, তা যতদিন অনিশ্চিত থাকবে, ততদিন তেলের দামও তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকবে। শেষ পর্যন্ত তেলের দাম কতদিন উচ্চ পর্যায়ে থাকবে, তা নির্ভর করবে সরবরাহ কতটা ব্যাহত হয় তার ওপর।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
কুমিল্লায় অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
ছবি: সংগৃহীত
ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত
বৈশ্বিক তেল বাজারে অনিশ্চয়তা, সতর্ক করল আইইএ