• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৩৫

আন্তর্জাতিক ডেস্ক    ৭ জুলাই ২০২৬, ০৬:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার এই দুর্ঘটনার নতুন সরকারি হিসাব প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে এখন ৩ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই ভয়ংকর দুর্যোগে আহত হয়েছেন ১৬ হাজার ৭০০-এর বেশি মানুষ।

গত ২৪ জুন দেশটিতে এই ভয়াবহ জোড়া ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা শহরের পুরো আবাসিক এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। সেখানকার ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

দুর্যোগের পর বেশ কিছুদিন পার হয়ে গেলেও এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি। সরকারি তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া, এশিয়ায় উত্তেজনা
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২৫
ছবি: সংগৃহীত
পহেলগাম হামলায় হাফিজ সাঈদকে মূল অভিযুক্ত করল এনআইএ