উজানের ঢল ও ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ মিটার।
নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার হওয়ায় বর্তমানে পানি বিপৎসীমার মাত্র এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬টায়ও একই মাত্রায় পানিপ্রবাহ রেকর্ড করা হয়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তার পানি বাড়লেও বর্তমানে বড় ধরনের বৃদ্ধির আশঙ্কা নেই। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে পানি আরও নিচে নেমে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে চলতি বর্ষা মৌসুমে প্রথমবারের মতো ২৩ জুন তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে। ওই সময় পানি বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। পরে পানি কমে বিপৎসীমার নিচে নেমে আসে।
এরপর দ্বিতীয় দফায় ২৮ জুন তিস্তার পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। প্রায় ১২ ঘণ্টা পর আবারও পানি কমে বিপৎসীমার নিচে চলে আসে।
ভিওডি বাংলা/আ









মন্তব্য