• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০১:২৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। গত মে মাসের পর এই প্রথম তেলের দাম আবারও শতকের ঘরে উঠল।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা তীব্র হওয়ার পর কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম এক লাফে প্রায় ৬ শতাংশ বেড়ে যায়।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের হুতি গোষ্ঠীর লোহিত সাগরে সৌদি আরবের তেলের ট্যাংকারে হামলার পর বাজারে নতুন করে সরবরাহ-সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এরই প্রভাবে তেলের দামে এই উল্লম্ফন দেখা দিয়েছে।

গত ২০ জুলাই ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। তখন আশঙ্কা করা হয়েছিল, তারা বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দিতে পারে। যদিও প্রণালিটি বন্ধ করা হয়নি, তবে লোহিত সাগরে তেলের ট্যাংকারে হামলা অব্যাহত রয়েছে।

এই পথ ব্যবহার করেই সৌদি আরব দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানি করে আসছিল। কিন্তু রুটটি এখন ঝুঁকির মুখে পড়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে এবং তার প্রভাব পড়েছে দামের ওপর।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর তেলের দাম কিছুটা কমেছিল। এমনকি গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি নেমে এসেছিল বাজার। তবে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ায় আবারও আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
১৬ বছরেও নির্মাণ হয়নি দ্বিতীয় শোধনাগার, জ্বালানি নিরাপত্তায় বাড়ছে ঝুঁকি
ছবি: সংগৃহীত
উৎসে কর যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ টিম
ছবি: সংগৃহীত
সংক্ষিপ্ত সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক