• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নিতে পারেনি ১৩ দেশ

আন্তর্জাতিক ডেস্ক    ৪ জুলাই ২০২৬, ০৭:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে পারেনি বিশ্বের অন্তত ১৩টি দেশ। এসব দেশের অবস্থান পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ায়। দেশগুলোকে আলী খামেনির জানাজায় অংশ না নিতে টানা পাঁচ দিন ধরে পর্দার আড়ালে নিবিড়ভাবে কাজ করে গেছেন মার্কিন কর্মকর্তারা।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ইরানি ঊর্ধ্বতন সূত্রের বরাতে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে পরিচালিত মার্কিন এই অভিযানে সর্বোচ্চ পর্যায় থেকে সমন্বয় করা হয়েছিল। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন রাষ্ট্রদূতরা জড়িত ছিলেন।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক সূত্রটির দাবি, যুক্তরাষ্ট্রের এসব কর্মকর্তারা দেশগুলোকে হুমকি দিয়েছিল যে, যদি তারা ইরানের শহীদ নেতার (আলী খামেনি) প্রতি শ্রদ্ধা জানাতে যায়, তাহলে দেশগুলো মার্কিন উন্নয়ন সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সুস্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ওয়াশিংটনের পক্ষ থেকে।

গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি গোপন নির্দেশনা জারি করেন। এতে বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনকে যুক্তরাষ্ট্রের সব ধরনের কূটনৈতিক সক্ষমতা ব্যবহার করে আয়োজক দেশের কর্মকর্তাদের বোঝানোর নির্দেশ দেওয়া হয় যে, ইরানি নেতার জানাজায় অংশগ্রহণকে ওয়াশিংটন বৈরী পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি শিকার করা দেশগুলোর মধ্যে কয়েকটি দেশের সরকার পরবর্তীতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরানের কাছে তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছিল।

নাম প্রকাশ না করার শর্তে দুই আরব কূটনীতিক জানিয়েছেন, রুবিও ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানে না যাওয়ার জন্য চাপ দিয়েছেন। এদিকে আফ্রিকার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা আরও এক ধাপ এগিয়ে যান। তারা স্বাগতিক দেশগুলোকে জানিয়ে দেন, তেহরানে প্রতিনিধি পাঠালে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে।

মার্কিন চাপের মুখে অন্তত ১৩টি দেশ শেষ পর্যন্ত খামেনির প্রতি শেষ শ্রদ্ধায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে রয়েছে পূর্ব ইউরোপের তিনটি দেশ, আফ্রিকার পাঁচটি দেশ, পারস্য উপসাগরীয় অঞ্চলের দুটি আরব দেশ এবং পূর্ব এশিয়ার দুটি প্রধান দেশ।।

ভিওডি বাংলা/আরআই 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাল পতাকা হাতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় শত শত মানুষ। ছবি: আল-জাজিরা
খামেনির জানাজায় লাল পতাকা, যে রহস্যময় বার্তা দিল শোকাহতরা
প্লাসেন্টা বা গর্ভফুল
‘গর্ভফুল’ কেন পাচার হচ্ছে?
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাপপ্রবাহ, স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন ব্যাহত