• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত সাংবাদিক আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল: জামায়াত আমির মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম সিজেপির সাহাবুদ্দিন সবসময় জনগণের সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিএনপি নেতার ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তার দাবি আবদুস সালামের তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন সাহাবুদ্দিন থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল: জামায়াত আমির

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৮:১২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল: জামায়াত আমির

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্পষ্ট দাবি ছিল সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকবেন না। ২৪-এর গণহত্যার নীরব সহযোগী ছিলেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি। তিনি আগে স্পষ্ট করে বলেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথচ পরবর্তী সময়ে তা অস্বীকার করে মিথ্যাচার করেছেন–যা তার দেওয়া সাংবিধানিক শপথ ভঙ্গের শামিল।

দেরিতে হলেও এই পদত্যাগ অর্জিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে জামায়াত আমির বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জয় হয়েছে। সংবিধান অনুযায়ী দায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহভাবে তার দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন ডা. শফিকুর রহমান।

পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘জামায়াতে ইসলামী পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো তোষামোদকারী বা চাটুকার ব্যক্তিকে দেখতে চায় না। নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বকেই এই পদে বসানো উচিত।’

ভিওডি বাংলা/আর 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
‘রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি’
ছবি: ভিওডি বাংলা
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ
ছবি: ভিওডি বাংলা
শিক্ষার উন্নয়নে বিএনপি কাজ করবে: মোস্তফা জামান