• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে ডিএসসিসি প্রশাসকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ সদ্যবিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়বেন রোববার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে প্রতিমন্ত্রী ইশরাকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে মন্ত্রী রবিউলের অভিনন্দন সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত রাষ্ট্রপতির পদত্যাগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সংযত বিএনপি

দুই দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা


প্রকাশ:  ১৫ জুন ২০২৫, ০৬:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে চাকরি থেকে অব্যাহতি ও কেটে নেয়া বেতনের টাকা ফেরতসহ দুই দফা দাবিতে টানা কর্মসূচি পালন করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। রোববার (১৫ জুন) তাদের কর্মসূচির ১৯তম দিন। গত ২৭ মে থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। 

এদিন বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা জানান, শুধুমাত্র আওয়ামী সরকারের নেয়া প্রকল্প হওয়ায় এই প্রকল্প থেকে তাদের বাদ দেয়া হচ্ছে। তাদের দাবি নিয়োগদাতাদের বহাল রেখে অন্যায়ভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি অনিয়ম ঢাকতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়ার চেষ্টা করা হচ্ছে। 

তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার যেখানে নারী ক্ষমতায়নের কথা বলছে ঠিক তখনই তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে নতুন বৈষম্যে ফেলা হচ্ছে। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দ্বিতীয় পর্যায়ের তথ্য আপা প্রকল্পে কর্মরত সকল জনবলকে রাজস্বখাতে স্থানান্তরসহ দুই দফা দাবিতে টানা ১৯ দিনের মত এই কর্মসূচি পালন করেছেন তারা।

তাদের দুই দফা দাবি হলো, পদ সৃষ্টি করে কর্মরত সব জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করা এবং কেটে নেওয়া বেতন ও অন্যান্য ভাতা ফেরত দেয়া।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভাটারায় গ্যাস বিস্ফোরণ, ৬ ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল মামা-ভাগ্নির
ছবি: সংগৃহীত
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২৮
কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল|  ছবি- সংগৃহীত
প্রধানমন্ত্রীর উদ্যোগে চিকিৎসা পাচ্ছেন ৩ বস্তির মানুষ