রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. ইকবাল হোসেন মোল্লা ইমন (২৪), মো. হুমায়ুন কবির (৩৪), মো. নিজাম উদ্দিন (৪২), মনজুর হাসান অপু (২৯), মাহমুদুল হাসান চঞ্চল (৩৩), মো. আবু আমজাদ শাকিল (২৫), মো. কামাল (৩০), মো. মিন্টু মিয়া (৩৯), রাসু (৩০), মো. শাকিল (৩০) এবং মো. হায়দার রহমান (৪০)।
হাজারীবাগ থানা পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/জা









মন্তব্য