• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ সিলেটে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আকস্মিক বন্যার শঙ্কা সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, আটক ১

ভাটারায় গ্যাস বিস্ফোরণ, ৬ ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল মামা-ভাগ্নির

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৩:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ মামা ও ভাগ্নির মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। একই ঘটনায় দগ্ধ শাহিনের স্ত্রী এখনও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্র জানায়, চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহিন (২৪)। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মারা যায় তার আট বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার। বিস্ফোরণের ঘটনায় আহত শাহিনের স্ত্রী ফাহিমা আক্তার (২১) বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার অবস্থাও সংকটাপন্ন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শাহিনের শরীরের প্রায় ৫০ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। অন্যদিকে ফাহিমার শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত মঙ্গলবার ভোর ৪টার দিকে নতুন বাজারের ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হন। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, বিস্ফোরণের বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তারা বাসার ভেতরে তিনজনকে দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শাহিন একটি কাপড়ের শোরুমে চাকরি করতেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

প্রতিবেশীদের ধারণা, বাসাটিতে তিতাসের গ্যাস সংযোগ থাকায় রাতে পাইপলাইন থেকে গ্যাস বের হয়ে কক্ষে জমে যায়। পরে ভোরে রান্নার সময় কিংবা অন্য কোনো উৎস থেকে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে দগ্ধ ফাহিমা আক্তারের চাচি শামীমা সুলতানা অভিযোগ করেন, প্রায় এক মাস আগে পরিবারটি ওই বাসায় ওঠে। তখন থেকেই গ্যাসের গন্ধ পাওয়া যেত। বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হলে একবার পাইপ মেরামত করা হলেও পরে আবার লিকেজ দেখা দেয়। একাধিকবার অভিযোগ করার পরও স্থায়ীভাবে সমস্যার সমাধান করা হয়নি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্যাসের সংকটে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকরা। ছবি: ভিওডি বাংলা
এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, ঢাকায় তীব্র গ্যাস সংকট
ছবি: সংগৃহিত
আজ উল্টো রথে শেষ হচ্ছে জগন্নাথদেবের রথযাত্রা
গ্রেপ্তার হওয়া আসামি ফাতেমা আক্তার মেঘনা।  ছবি: ভিওডি বাংলা
যাত্রাবাড়ীতে চুরির রহস্য উদ্ঘাটন, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১