• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইসরায়েলে মার্কিন দূতাবাসে আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র

   ১৬ জুন ২০২৫, ০৩:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র।দেশটিতে নিযুক্তি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত শুক্রবার ইসরাইল ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায়। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও উর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে।

এরপর শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলি সরকার জানিয়েছে, ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৮০ জন ইসরায়েলি হামলায় আহত হয়েছে। তাদের দাবি, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।  

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র দূতাবাস ভবনের কাছেই বিস্ফোরিত হয়েছে। সেই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটি। তবে কোনো হতাতের ঘটনা ঘটেনি। 

রাষ্ট্রদূত জানিয়েছেন জেরুজালেম ও তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান