• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিএনপির আনন্দ মিছিলে হামলা, সাবেক নেতা গ্রেপ্তার

   ১৬ জুন ২০২৫, ০৭:১৬ পি.এম.

গাজীপুর প্রতিনিধি: 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে হামলা মারধর, ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। 

কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের চন্দ্রা পলানপাড়া এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে রিপন মিয়া বাদী হয়ে সোমবার সকালে ওই মামলাটি করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ মামলার প্রধান আসামি কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদকে গ্রেপ্তার করে।

মামলার অন্যান্য আসামিরা হলেন গাজীপুর জেলা যুবদলের (বহিষ্কৃত) সাবেক সদস্যসচিব রফিকুল ইসলাম, সুত্রাপুর ইউনিয়ন বিএনপির ছাত্রদলের সদস্য  ফয়সাল, সুত্রাপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য রনি, একই ইউনিয়নের ছাত্রদলের সদস্য রনিন, সুত্রাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অকাশসহ অজ্ঞাতনামা আরো ২০ থেকে ৩০ জন।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিকে অভিবাদন ও সংবর্ধনা জানানোর জন্য গত ১৫ জুন দুপুর ১২টার দিকেজেলা বিএনপি ও কালিয়াকৈর উপজেলা আহ্বায়ক কমিটির ২০০ থেকে ২৫০জন নেতাকর্মী কালিয়াকৈর একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি খাড়াজোড়া ফ্লাইভার ব্রিজের নিচে পৌঁছানো মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, রফিকুল ইসলাম, ফয়সাল, রনি, রনিন, আকাশসহ আরো ২০ থেকে ৩০ জন আসামি ককটেল, রাম দা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে আনন্দ মিছিলের পথরোধ করে হামলা চালায়।

একপর্যায়ে তারা রাম দা দিয়ে কুপিয়ে রিপন মিয়া, আকসেদ মন্ডলকে গুরুতর আহত করে। এছাড়া ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আনন্দ মিছির ছাত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ২০ থেকে ৩০ জন বিএনপি নেতাকর্মী আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় সোমবার সকালে আহত রিপন মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) যোবায়ের বলেন, এঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি পারভেজ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার