• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৫০২ নম্বর কয়েদি জোভান!

   ১৬ জুন ২০২৫, ০৭:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
ভালোবাসা যদি শুধু মুখে বলা হয়, তবে সেটা কতটা সত্য? আর যদি সেই প্রেমের প্রমাণ হয় আত্মত্যাগ, তাহলে তাকে কী বলব? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে মাহমুদুর রহমান হিমি পরিচালিত ঈদের নাটক ‘মিথ্যে প্রেমের গল্পে’। চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে সাইফ ও আয়াত নামের দুই চরিত্রকে ঘিরে।

সাইফ একজন সাধারণ, সৎ, নীতিবান মানুষ। আয়াতকে এক ভয়ংকর পরিস্থিতি থেকে রক্ষা করতে গিয়ে সে এমন এক দায় নিজের কাঁধে তুলে নেয়, যা সে করেনি। ক্ষমতাবান দুর্নীতিবাজ আমজাদ চৌধুরী আয়াতকে ধর্ষণের চেষ্টা করে, সেখান থেকে শুরু হয় মূল গল্প। ফারহান আহমেদ জোভান বলেন, ‘শান চরিত্রটা আমার জন্য একেবারেই ব্যতিক্রম।

খুব শান্ত, গম্ভীর কিন্তু ভালোবাসার জন্য জীবন দিতেও দ্বিধা করে না। অভিনয়ের সময় নিজেকে চরিত্রটার সঙ্গে একাত্ম করে ফেলেছিলাম। দর্শকরা এটা দেখলে কাঁদবেন, ভাববেন—এমন ভালোবাসা আজকাল কোথায় যায়?’
নাজনীন নাহার নিহা বলেন, ‘আয়াত চরিত্রে কাজ করা খুব আবেগঘন অভিজ্ঞতা। একটা মেয়ে যে নিজের সম্মান বাঁচাতে এক ভুল করে ফেলে, কিন্তু সত্যি বলতে পারে না—এই দ্বন্দ্বটা ভেতরে ভেতরে কুঁড়ে খায়।

শানের আত্মত্যাগের পর আয়াতের চোখ খুলে যায়, কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। এ নাটকটা আমাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে।’

নাটকটি প্রসঙ্গে পরিচালক মাহমুদুর রহমান হিমি বলেন, ‘ভালোবাসা মানে কেবল প্রেমকাহিনি নয়—তাতে থাকে বিশ্বাস, আত্মত্যাগ আর একটি সময়ের পরিণতি। ‘মিথ্যে প্রেমের গল্প’ বলতে চায় সেই সব মানুষদের কথা, যারা ভালোবাসার জন্য নিঃশব্দে জীবন দিয়ে দেয়, অথচ সমাজ তাদের গল্প কখনো শোনে না।’

সত্য, প্রেম, আত্মত্যাগ আর অপরাধবোধে গড়া এই নাটক যেন প্রশ্ন তোলে—একটা জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করলেই কি সব ঠিক হয়ে যায়? বসুন্ধরা টিস্যু পরিবেশিত ‘মিথ্যে প্রেমের গল্প’ আগামী ১৯ জুন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’