• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শান্ত'র পর মুশফিকের সেঞ্চুরি

   ১৭ জুন ২০২৫, ০৫:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। তবে শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ‍জুটিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেছেন অধিনায়ক শান্ত। ২০২ বলে ১১টি চার ও এক ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। তারপর সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিমও। তিনি ১৭৬ বলে ৫টি চারে টেস্টের ১২তম শতক করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান করেছে বাংলাদেশ। শান্ত ১২৯ ও মুশফিক ১০০ রানে অপরাজিত আছেন। এই জুটি ২৩৫ রান করে ব্যাটিং করছে।

মঙ্গলবার সকালে ইনিংসের সূচনা করেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। তবে স্কোরবোর্ডে ৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন বিজয়। ১০ বল খেলে শূন্য রানেই ফিরতে হয় তাকে। এরপর পঞ্চাশের আগেই ফেরেন আরও দুই ব্যাটার।

শুরুতে বেশ দেখেশুনেই খেলছিলেন এনামুল হক বিজয়। আসিথা ফার্নান্ডোর করা পঞ্চম ওভারের তৃতীয় বলটি ছিল অফ স্টাম্পের কিছুটা বাইরে। ভালো লেংথের সেই বল খেলতে গিয়ে স্লিপে কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দুজনে খেলতে থাকেন দেখেশুনে। তবে ভুল করে বসেন সাদমান ইসলাম। থারিন্দু রথনায়েকের বল খেলতে গিয়ে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ১৪ রান।

তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক শান্তকে নিয়ে ইনিংস মেরামত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। থারিন্দু রথনায়েকের কলা অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে থাকা সিলভার হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার।

সাজঘরে ফেরার আগে মুমিনুলের ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৯ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৮। উইকেটে আছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

এর আগে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় একাদশে এসেছেন স্পিনার নাঈম হাসান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা