• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল: ডা. জাহিদ

   ১৯ জুন ২০২৫, ১১:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসাতেই তার চিকিৎসা চলবে।

বুধবার (১৮ জুন) দিন গতরাতে এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসভবনে নেওয়ার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, রুটিন চেকআপের জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল, যেখানে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় মেডিকেল বোর্ডের সদস্য প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. জিয়া, প্রফেসর ডা. জাফর ইকবাল এবং ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া, অনলাইনে ডা. জুবাইদা রহমান, প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী এবং প্রফেসর ডা. নুরুদ্দিন আহমেদও পরামর্শ দিয়েছেন। ডা. মামুনও এ সময় উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার বিদেশি চিকিৎসক ডা. প্যাট্রিক কেনেডি ও ডা. জেনিফার ক্রসের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়েছে। পাশাপাশি উনার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসায় বেগম জিয়ার চিকিৎসা চলবে। আল্লাহর অশেষ রহমতে উনার শারীরিক অবস্থা স্থিতিশীল।

তিনি উল্লেখ করেন যে, বেগম জিয়ার চিকিৎসার সার্বিক বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছিলেন, এমনকি হাসপাতালেও তিনি চিকিৎসার খোঁজ নিয়েছেন।

ডা. জাহিদ হোসেন জানান, ম্যাডাম খালেদা জিয়া দেশবাসীর কাছে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের