• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কবর থেকে নারীর লাশ উধাও মিলল জঙ্গলের পাশে

   ১৯ জুন ২০২৫, ০৭:১৬ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:  

কিশোরগঞ্জের করিমগঞ্জে নোয়াবাদ ইউনিয়নের কুমুরিয়া গ্রামে দাফনের ১ দিন পর কবর থেকে শতবর্ষী এক নারীর মরদেহ গায়েব হয়ে যায়। পরে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে একই  গ্রামের দুলাল মিয়ার বাড়ির জঙ্গলের পশ্চিম পাশে কৃষি জমিতে অক্ষত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। চাঞ্চল্যকর এ ঘটনা দেখতে কুমুরিয়া গ্রামে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছেন।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের কুমুরিয়া গ্রামের মৃত আনছার আলীর মেয়ে ও মৃত বদির উদ্দিন এর স্ত্রী মৃত চানবানু মারা যায় ১৮ জুলাই (বুধবার ) দুপুর ২টায়। 

স্থানীয়রা বলছেন, মৃত চানবানু ১৮ জুন( বুধবার) বাদ মাগরিব ডুমুরিয়া কবরস্থানে মুসলিম রীতিনীতি মেনে যথানিয়মে তাকে দাফন করা হয়। সকালে তার আত্মীয় এসে দেখে কবরে লাশ নেই। অনেক খোঁজাখুঁজির পর হাফ কিলোমিটার দূরে দুলাল মিয়ার বাড়ির পশ্চিম পাশে কৃষি জমিতে লাশ অক্ষত অবস্থায় পড়িয়া থাকতে দেখে এলাকাবাসী। 

করিমগঞ্জ থানার ওসি তদন্ত কর্মকর্তা নয়ন কারকুন বলেন, গতকালকের দাফন করা একটি লাশ কবর থেকে উঠিয়ে প্রায় অর্ধ কিলোমিটার দূরে কে বা কারা লাশটি রেখে চলে যায়। আমরা ঘটনাস্থলে যথাসময়ে পৌঁছিয়ে লাশের খোঁজ করি এবং ঘটনার কারণ অনুসন্ধান করার চেষ্টা করি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে,  বিভিন্ন মেডিকেলে হাড়গুড় সরবরাহ করার জন্য কোনো চক্র আবার সক্রিয় হয়ে গেল কিনা আমরা এই দিকটায় আপাতত চিন্তা করতেছি। কারণ এই মহিলা বা এই মহিলার পরিবারের সঙ্গে কারো ব্যক্তিগত কোনো ধন্ধের সন্ধান পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার