• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কুমারখালীতে  ১২ বছরের শিশুকে  ধর্ষণের অভিযোগ

   ২০ জুন ২০২৫, ১২:০৬ পি.এম.

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়া কুমারখালীতে ১২ বছরের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীর বাবা কুমারখালী থানায় লিখিত অভিযোগ করেছেন।

গত( ১০ জুন) রাতে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্ৰামে এই ঘটনা ঘটেছে। অভিযোগে প্রধান আসামি করা হয়েছে সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্ৰামের আকের শেখার ছেলে‌ মোঃ তুষার শেখ (২০) কে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন,  বিষয়টি জানার সঙ্গে সঙ্গে  ভুক্তভোগীর পরিবারকে মামলা করতে বলা হয়েছে ছিল। তারা সামাজিক ভাবে মিমাংসা করতে না পেরে আমাদের কাছে এসেছে। আমরা অভিযোগ গ্রহণ করেছি। সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীর বাবা বলেন , বিগত ১ বছর ৬ মাস পূর্বে থেকে প্রেমের সম্পর্ক হয় তাদের মাঝে।  প্রেমের সম্পর্ক চলা কালীন সময়ে  বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়া যাই তুষার আমার মেয়েকে।  দুই জনের বাড়ী পাশাপাশি হওয়ার কারনে প্রায় সময় তুষার রাতের বেলায় আমার কন্যার ঘরে সকলের অগোচরে প্রবেশ করে। আমার কন্যাকে বিবাহের প্রলোভনের মাধ্যমে আমার কন্যার বিশ্বাস স্থাপন করে তাকে স্ত্রী রুপে ব্যবহার করতো।  গত ১০ জুন রাত  ১০ টা ৩০ মিনিটের সময় বিষয়টি জানতে পারি আমরা।

আমার মেয়ের শয়ন কক্ষে সকলের অগোচরেপ্রবেশ করে  মেয়েকে ধর্ষন করে। এর পর  বিবাহের জন্য চাপ প্রয়োগ করিলে। তুষার আমার কন্যাকে বিবাহ না করে বিভিন্ন তালবাহানা করতে থাকে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকার  সালিশে  বিবাহের প্রস্তাব দিলে তুষারের পরিবার সালিশ অমান্য করে এবং আমার মেয়েকে বিবাহ করিবে না মর্মে স্পষ্ট বলে দেয়। 

এই বিষয়ে অভিযুক্ত তুষারের বক্তব্য নিতে গেলে প্রতিবেদকের সঙ্গে খারাপ ব্যবহার করে অভিযুক্তদের পরিবারের লোকজন। তারা এই বিষয়ে কিছু বলতে রাজি হননি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার