• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এবার প্রকাশ্যে এলেন সাবেক শিক্ষামন্ত্রী নওফেল

   ২০ জুন ২০২৫, ০৪:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবার দীর্ঘ সময় পর প্রকাশ্যে এলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (২০ জুন) সকালে ‘নবনীতা চৌধুরী’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে তাকে দেখা যায়। সাক্ষাৎকারে তিনি বিভিন্ন সমসাময়িক বিষয়, রাজনৈতিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশ আমাদের দেশ। সেই দেশে জনগণের কিছু নির্দিষ্ট অংশকে ভুল বুঝিয়ে, বিভ্রান্তির মধ্যে ফেলে মৌলবাদী-জিহাদি সহায়তা নিয়ে ড. ইউনূস অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় আছেন। অধ্যাপক ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় সেসব কাজ করে চলেছেন অসাংবিধানিক ভাবে সেটি তুলে ধরাটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এ সময় উপস্থাপিকাকে জুলাই-আগস্টের আন্দোলনে সাধারণ জনগণের আওয়ামী লীগের প্রতি পুঞ্জীভূত ক্ষোভ, একতরফা নির্বাচন এগুলো নিয়ে কোনো ক্ষোভ ছিল না বলে আপনারা কি এখনো মনে করেন? বলে প্রশ্ন করতে দেখা যায়, এমন প্রশ্নের জবাবে মহিবুল হাসান বলেন, আমি বলছি না যে প্রভাব ছিল না। আমি বলছি যে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ছিল। সবচেয়ে বেশি ক্ষোভ কোটা সংস্কার নিয়ে। আমাদের সরকারের সময়ে একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু শিক্ষায় এগিয়ে এসেছে। গ্রামের চাষি পরিবারের সন্তানও কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষায় বসে আছে। সেই শিক্ষার্থীদের ভুল বুঝানো হয়েছে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে সকল চাকরি নিয়ে নিচ্ছে। এ কারণে তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সময়ে কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পেনশন ও বেতন ভাতা নিয়ে একটি আন্দোলন করেন। ওই সময় সরকারের একটি অংশ সরকারকে বুঝিয়েছে শিক্ষকদের দাবি মানা যাবে না। তারা গেলেন ধর্মঘটে। উভয়ের আন্দোলনে একটি গোষ্ঠী  তরুণ প্রজন্মকে আগ্রাসীভাবে আন্দোলনে নামিয়ে দেয়।

তিনি আরো বলেন, সরকারের প্রতি নানা সমালোচনা, ক্ষোভ ও অভিযোগ থাকবে সেগুলো কিন্তু সংযুক্ত হয়েছে। মূল কারণ সেটি আমি বলছি না। মূল বিষয়টি ছিল তরুণ প্রজন্মকে আগ্রাসীভাবে আন্দোলনে নামিয়ে দেওয়া। একটি  স্বাভাবিকভাবে তাদের যখন বলা হচ্ছে  আওয়ামী লীগের লোকজন মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে সকল চাকরি নিয়ে যাচ্ছে তখন তো তারা মাঠে নামবেই। 

আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল কি ছিল এমন বিষয়ে তিনি বলেন,  আমাদের দলের সঠিক সময়ে শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের যৌক্তিক দাবি অনুধাবন করতে না পারা ছিল সেই সময়ের সবচেয়ে বড় ভুল।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের