• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

   ২১ জুন ২০২৫, ০১:৫১ পি.এম.

জামালপুর প্রতিনিধি: 

জামালপুরে চাঁদাবাজি করার অভিযোগে ৫০ হাজার টাকাসহ হাবিবুর রহমান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শাহাপুর এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান জামালপুর শহরের শাহাপুর এলাকার হাসেম আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের শাহাপুর এলাকার নজরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন শহর শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান।

পরে নজরুল ইসলাম জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের শাহাপুর এলাকায় অভিযান চালান সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমানকে নগদ ৫০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজি অভিযোগে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাটায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এম 
 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী