• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যেসব প্রতীক চেয়ে ইসিতে আবেদন করেছে এনসিপি

   ২২ জুন ২০২৫, ০৫:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় দলটির প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়েছে এনসিপি।

রোববার (২২ জুন) বিকেলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে আবেদন জমা দেয়।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে নানা শর্ত জুড়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তার মধ্যে অন্যতম হলো নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন। এই কমিশন গঠনের আইন, ‘পক্ষপাতমূলক আচরণ’ ও নির্বাচন কমিশনারদের নিয়ে আপত্তি জানিয়েছে দলটি। এমনকি বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে না যাওয়ারও কথা বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও আনুষ্ঠানিকভাবে এই কমিশনের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়টি জানিয়েছে এনসিপি। এ ছাড়া মৌলিক সংস্কার, বিচার, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে নিজেদের দ্বিধার কথাও জানিয়েছেন তারা।

এদিকে তরুণদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পূর্ণ একমত না হলেও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। অন্যদিকে কমিশন পুনর্গঠনের দাবিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। ইসিও বলছে, তারা পুরোপুরি নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে। ইসি পুনর্গঠনের দাবিটি সম্পূর্ণ রাজনৈতিক।

এনসিপি নেতারা বলছেন, ২০২২-এর আইনের অধীনে এই ইসি গঠন করা হয়। তাদের দাবি, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন ইসি গঠন করতে হবে। কমিশনের সদস্যরা নিরপেক্ষ নয় বলে মনে করেন তারা। নির্বাচনের আগে এই কমিশন পুনর্গঠন করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেন, এই নির্বাচন কমিশন একটি দলের প্রতি আজ্ঞাবহ। এরই মধ্যে তারা আস্থা হারিয়েছে। কমিশনের বিষয়ে প্রধান বিচারপতিও অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা মনে করি, এই কমিশন আগের হাসিনার আমলের কমিশনের মতোই আচরণ করছে। তাই তারা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দিতে অক্ষম। এজন্য অবশ্যই বিতর্কিত নির্বাচন কমিশন আইন পরিবর্তন করে ঐকমত্যের ভিত্তিতে নতুন আইন করতে হবে এবং কমিশন পুনর্গঠন করতে হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের