• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ছাত্র সংগঠনগুলোর মধ্যে আরও গভীর সম্পর্ক থাকা উচিত: নাছির

   ২২ জুন ২০২৫, ০৫:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গণ-অভ্যুত্থান শক্তির ছাত্র সংগঠনগুলোর মধ্যে আরও গভীর সম্পর্ক থাকা উচিত, পাশাপাশি ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সরকারের আরও সম্পর্ক বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রোববার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) তারুণ্যের রাষ্ট্র চিন্তা প্ল্যাটফর্মে আয়োজিত শিক্ষা ও শিক্ষাঙ্গন শিরোনামের সংলাপে প্রথম পর্বের প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষা ও শিক্ষাঙ্গন শিরোনামের এই সংলাপের আয়োজন করে অর্পণ আলোক সংঘ।

নাছির উদ্দীন নাছির বলেন, ছাত্রলীগের দ্বারা যে অপরাজনীতি ক্যাম্পাসগুলোতে হয়েছিল, তা ৫ আগস্টের পর বন্ধ হয়েছে ও স্বাভাবিক রাজনীতি ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ছাত্রলীগের বিচার শুরু করা উচিত, তা এখনো দৃশ্যমান হয়নি। ছাত্রলীগের বিচার নিশ্চিত না করা হলে আবারও তারা অপকর্ম শুরু করতে পারে।

এসময় সংলাপে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মওদুদ আলমগীর পাভেল, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের