• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভারতীয় দলের কোচ হতে চান সৌরভ গাঙ্গুলী

   ২৩ জুন ২০২৫, ০১:২১ পি.এম.

স্পোর্টস ডেস্ক: 

ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, সাবেক অধিনায়ক এবং বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, তিনি ভবিষ্যতে একদিন জাতীয় দলের কোচ হওয়ার জন্য প্রস্তুত। তবে এখনই নয়। সময় এবং পরিস্থিতি অনুকূল হলে, তিনি সেই গুরুদায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না বলেই ইঙ্গিত দিলেন সম্প্রতি।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, 'আমি কখনও ভেবে দেখিনি এই ব্যাপারটা, কারণ এখন আমি অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত। ২০১৩ সালে অবসর নেওয়ার পর বিসিসিআইয়ের সভাপতি হয়েছি। এখন বয়স ৫০, দেখা যাক ভবিষ্যতে কী হয়। তবে আমি তৈরি।'

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহুদিনের সম্পর্ক রয়েছে। ২০১৮-১৯ এবং ২০২২-২৪ সময়কালে দিল্লির টিম ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন তিনি। যদিও চলতি আইপিএল মৌসুমে সরাসরি দলের সঙ্গে যুক্ত ছিলেন না, তবে বিভিন্ন সময়ে ক্রিকেটারদের পরামর্শ দিয়ে গিয়েছেন। সৌরভ মনে করেন, প্রশাসক হিসেবে তাঁর সবচেয়ে বড় অবদান নারী ক্রিকেটের প্রসারে।

বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সৌরভকে ঘিরে আবারও রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। পাঁচ বছর আগে যেমন হয়েছিল, তেমনটাই আবারো। কিন্তু মহারাজ একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে আসার কোনও ইচ্ছা তাঁর নেই। 'যে কোনও প্রস্তাবই আসুক না কেন, আমি রাজনীতিতে আসব না', স্পষ্ট বার্তা সৌরভের। 

গৌতম গম্ভীরকে নিয়ে সৌরভের প্রতিক্রিয়াও ছিল ইতিবাচক। নতুন কোচ হিসেবে গম্ভীরের দায়িত্ব নেওয়া এবং তার ভবিষ্যত সম্ভাবনা নিয়ে সৌরভ বলেন, 'ও ভালোই কাজ করছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ধীরে হলেও, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে প্রমাণ করতে শুরু করেছে। ওর মধ্যে আবেগ আছে, স্বচ্ছতা আছে। ইংল্যান্ড সফর ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।' 

সৌরভ আরও বলেন, 'গম্ভীর খুব সোজাসাপটা মানুষ। ও যা ভাবে, তা-ই বলে। খেলোয়াড় জীবনে ও সবসময় সিনিয়রদের সম্মান করত। এখনও নিজের কাজ নিয়ে খুবই সিরিয়াস।'

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা