• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চাটমোহরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মোটরসাইকেল ও দোকান ভাঙচুর

   ২৩ জুন ২০২৫, ০৬:৩০ পি.এম.
সংঘর্ষে মোটরসাইকেল ও দোকান ভাঙচুর করা হয়

পাবনা প্রতিনিধি:

তুচ্ছ ঘটনার জেরে পাবনার চাটমোহরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। সংঘর্ষে চারটি মোটরসাইকেল ও দুটি দোকানঘরও ভাঙচুরের ঘটনা ঘটে। 

সোমবার (২৩ জুন) সকালে এবং দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামে উভয়পক্ষের মধ্যে দুই দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, রতনপুর গ্রামের মৃত আজিজল বিশ্বাসের ছেলে আনিছুর রহমান, নুর ইসলামের ছেলে রনজু প্রামাণিক, তার ভাই মোসলেম প্রামাণিক, শহিদ হোসেনের ছেলে পলক হোসেন, বাবলু হোসেনের ছেলে মারুফ হোসেন, মৃত আমজাদ বিশ্বাসের ছেলে ফরিদ বিশ্বাস, তালেব বিশ্বাসের ছেলে আফসার বিশ্বাস, আফসার বিশ্বাসের ছেলে সুমন হোসেন, সাত্তার হোসেনের ছেলে রফিকুল ইসলাম, শাহজাহান আলীর ছেলে জনি হোসেন ও মৃত নিজাম উদ্দিনের ছেলে রেজাউল করিম। আহদের কয়েকজন চাটমোহর হাসপাতালে ও বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসীর তথ্যে জানা যায়, রতনপুর গ্রামের গরুর ব্যবসায়ী জনি হোসেনের সাথে একই গ্রামের ব্যবসায়ী আইনুল বিশ্বাসের পিকআপ ট্রাকের শেয়ার ব্যবসা ছিল। সোমবার সকালে ট্রাকের এই শেয়ার নিয়ে আইনুল ও জনির মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জেরে প্রথমে আইনুলের লোকজন মথুরাপুর গ্রামে গরুর খামার এলাকায় গিয়ে জনিকে বেদম মারপিট করে। জনি ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী। জনিকে মারপিটের খবর এলাকার নেতা কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে যুবদলের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে রতনপুর গ্রামে আইনুলের বাড়ির উদ্দেশ্যে যায়। 

সেখানে গিয়ে আইনুলের আত্মীয় স্বজন ও গ্রামবাসীর সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়। সংঘর্ষের ঐ গ্রামের সাবেক মেম্বার মোজাম্মেল হোসেনের দুটি দোকান ও চারটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনা জানার পরেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে সেখানকার পরিবেশ শান্ত আছে। তবে কেউই থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী