• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জন্মদিনের প্রাক্কালে মেসিকে হলুদ কার্ড

   ২৪ জুন ২০২৫, ১১:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আজ ৩৮ বছরে পা দিলেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। স্থানীয় সময় ২৩ জুন রাতে (বাংলাদেশ সময় ২৪ জুন সকালে) ক্লাব বিশ্বকাপের ম্যাচে তিনি হলুদ কার্ড দেখেছেন! দুই গোলে এগিয়ে গিয়েও পালমেইরাসের সঙ্গে মেসির দল ইন্টার মায়ামি ২-২ ড্র করেছে। এই ম্যাচের পর ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোতে উঠেছে ব্রাজিলের ক্লাবটি, আর রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মায়ামি।

মঙ্গলবার (২৪ জুন) হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের মাত্র ১৬তম মিনিটেই লুইস সুয়ারেজের থেকে বল পেয়ে মায়ামিকে এগিয়ে দেন তাদেও আলেন্দে। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন সুপারস্টার লিওনেল মেসি! এভাবে ফাউল করা তার স্বভাববিরুদ্ধ, যদিও ইদানিং তাকে মেজাজ হারাতে দেখা যাচ্ছে।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ উরুগুয়ের তারকা করেন লুইস সুয়ারেজ। জয় নিশ্চিত ভেবে ৭৩ মিনিটে তাকে উঠিয়ে নেন মায়ামি কোচ। মাঠে নামেন বেঞ্জামিন। এর ৭ মিনিট পরই পলিনহোর গোলে ব্যবধান কমায় পালমেইরাস। আরও ৭ মিনিট পর আরেকটি গোল করে মায়ামিকে স্তব্ধ করে দেয় ব্রাজিলের ক্লাবটি! এবারের গোলদাতা মাউরিসিও। বাকি সময়ে চেষ্টা করেও গোল পায়নি মায়ামি। ড্র মেনে নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার