• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইসরাইলের সাথে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা ইরানের

   ২৪ জুন ২০২৫, ০৩:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ‘ইহুদি শত্রু এবং তার জঘন্য সমর্থকদের ওপর যুদ্ধ বন্ধের জাতীয় সিদ্ধান্ত’ সম্পর্কে একটি বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ‘শত্রুদের নিষ্ঠুরতার প্রতি অপমানজনক এবং দৃষ্টান্তমূলক জবাব’ দিয়েছে। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা এবং ভোরে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এর ‘পরিণতি ঘটে’ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
 
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছে, তেহরান তার ভূখণ্ডে আক্রমণের আনুপাতিক এবং সময়োপযোগী প্রতিক্রিয়া জানিয়েছে এবং ‘শত্রুকে অনুশোচনা করতে, পরাজয় মেনে নিতে এবং একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে’।

বিবৃতিতে বলা হয়েছে, শত্রুদের কথায় আস্থা না রেখে এবং ট্রিগারে হাত রেখে, শত্রুর যেকোনো লঙ্ঘনকারী কর্মকাণ্ডের একটি নির্ণায়ক এবং প্রতিহতকারী জবাব দিতে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী। 
 

তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও ‘কঠোর জবাব’ দেয়ার হুমকি দিয়েছে ইসরাইল। 
 
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ‘তেহরানের প্রাণকেন্দ্রে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দেয়ার’ নির্দেশ দিয়েছেন। খবর বিবিসি’র।
 
যদিও ইরান এখন পর্যন্ত এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার (২৪ জুন) ভোরে বলেছেন, ইসরাইল যদি হামলা বন্ধ করে তবেই তারা জবাব দেয়া বন্ধ করবেন। 
 
এদিকে ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশের পর অতি-ডানপন্থি ইসরাইলি অর্থমন্ত্রী একটি ‘অশুভ সতর্কতা’ জারি করেছেন। 
 
সামাজিক মাধ্যম এক্সে হিব্রুতে একটি ছোট বার্তা পোস্ট করেছেন স্মোট্রিচ। যেখানে তিনি লিখেছেন, ‘তেহরান কাঁপবে’। 
 
সূত্র: আল জাজিরা, বিবিসি

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম