• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

   ২৪ জুন ২০২৫, ০৪:৩৪ পি.এম.
আটককৃতদের একজন খলিলুর রহমান। ছবি: সংগৃহীত।

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে পলাতক দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৩ জুন) রাতে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে খলিলুর রহমান ও ফৈলজানা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবাখলী গ্রামের তাজেম সরদারের ছেলে জাহিদুল ইসলাম ডাবলু।

এ  বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,  আটককৃত দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হরিপুর ইউনিয়নে বিস্ফোরণ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন। তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা