• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

এনসিপি অফিসে ককটেল নিক্ষেপ, ইশরাকের তীব্র নিন্দা

   ২৪ জুন ২০২৫, ০৫:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি নেতা ইশরাক হোসেন তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

সোমবার (২৩ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইশরাক এ নিন্দা প্রকাশ করেন।

পোস্টে ইশরাক লেখেন, এনসিপির কার্যালয়ের সামনে ন‍্যক্কারজনক হামলা ও চারজন আহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। এই ঘটনা আমাদের সকলের জীবনের জন্যে চরম হুমকি। আমরা যারা রাজনীতি করি তাদের যে কেউ এ রকম হামলার শিকার হতে পারে সেই বার্তাটি দেওয়া হচ্ছে নাকি, সেটি ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এনসিপির চার নেতা আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।  

আহতরা হলেন, এনসিপির শ্রমিক উইং কেন্দ্রীয় সংগঠক শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারীবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন এবং এনসিপি, ঢাকা মহানগর নেতা আসিফ উদ্দিন সম্রাট।  

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের