• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিয়ের ৫দিনে সুখবর, বাবা হতে যাচ্ছেন নোবেল

   ২৪ জুন ২০২৫, ০৮:০৭ পি.এম.

বিনোদন ডেস্ক: 

‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে ডেমরা থানার মামলায় আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন। এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল। আর জামিনের দিনই জানা গেল নোবেলের নতুন সংসারে আসতে চলেছে মেহমান!

মঙ্গলবার (২৪ জুন) আদালতে খোশ মেজাজে কড়া নিরাপত্তায় প্রবেশ করেন নোবেল।

এর কিছুক্ষণ পরই উপস্থিত হন তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া। কাঠগড়ায় নোবেলের কাছে যান তিনি। নিজেদের মধ্যে হাসিখুশিভাবে আলাপ করেন বেশ কিছুক্ষণ। এরপর আদালতের বিচারকাজ শুরু হলে প্রিয়াকে বাদীর কাঠগড়ায় ডাকেন বিচারক।

বিচারক নোবেলের স্ত্রী প্রিয়াকে জিজ্ঞেস করেন, জামিনে আপনার কোনো আপত্তি আছে? তিনি বলেন, না। পরে উভয়পক্ষের আইনজীবীরাও বলেন, ভুল বোঝাবুঝি থেকে মামলা হয়েছিল। এখন বিষয়টা মিমাংসা হয়ে গেছে। এরপর প্রিয়া আবার নোবেলের কাছে কাঠগড়ায় ফেরত যান।

এরপর নোবেলকে আদালত থেকে পুনরায় গারদে নিতে যায় পুলিশ। এসময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরেই হাঁটছিলেন নোবেল। আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে সঙ্গে নেন নোবেল। এর কিছুক্ষণ পর জামিনের আদেশ ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব।পরে প্রেস ব্রিফিংয়ে জামিনের বিষয়ে আপত্তি না থাকার কথা জানান প্রিয়া।

এদিকে নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান, শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে। কাজেই সুখী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান প্রিয়া।

১৯ জুন (বৃহস্পতিবার) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে নোবেল বিয়ে করেন মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে। বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পরিবারের সাক্ষী নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূইয়া।

কারা সূত্রে জানা গেছে, এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা। এই ঘটনাকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশেষ করে কারাগারে বিয়ে এবং আদালতের নির্দেশে তা সম্পন্ন হওয়া নিয়ে নানা প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে গায়ক নোবেল নিজে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। জামিনের পর তিনি আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে এলেও সাংবাদিকদের এড়িয়ে চলছেন। বাবা হওয়ার বিষয়ে নিজ মুখে এখনও কিছু বলেননি নোবেল। তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়াও অন্তঃস্বত্ত্বা হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কিছু জানাননি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’